Skip to main content

Posts

Showing posts with the label ওয়াসীম সোবহান চৌধুরী

আমার ভাললাগা, আমার আশাবাদ ও আগামীর এক গল্প

আমার বড় খালু এয়ার কমোডর চৌধুরী  সি এ মান্নানের সাথে আমার একটা বন্ধুত্ব গড়ে উঠেছিল। অসম বন্ধুত্ব। রক্ষণশীল পরিবারের ভেতর এবং আদব কায়দা লেহাজ মেনে চলা এক পরিমণ্ডলে, গুরুগম্ভীর এবং সরকারের উর্ধতন কর্মকর্তার সাথে ভার্সিটি পড়ুয়া ভাগনার বন্ধুত্ব হয়ে যাওয়া বেশ অস্বাভাবিক। কিন্তু পরিবারের সবার চোখ এড়িয়ে আমাদের দুইজনের বন্ধুত্ব হয়েছিল। যাদের সাথে আলাপচারিতায় জ্ঞ্যানের পরিধি বাড়ে, আমি তাদের কাছে ছুটে যেতাম কিট-পতঙ্গ যেমন ছুটে যায় আলোর দিকে। বড় খালু ছিলেন তেমন এক আলো। আমার বইয়ের 'তিন বন্ধু ও শেখ মুজিব' নামক গল্পে বড় খালুর ছায়া আছে। গল্পের ন্যারেটর যে শিক্ষকের কথা উল্লেখ করেছে, যার কাছ থেকে ন্যারেটর দিকনির্দেশনা নিতে অভ্যস্ত, সেই শিক্ষকের ক্যারেক্টারটিতে আমার বড় খালুর ছায়া রয়েছে। এবং 'তিন বন্ধু ও শেখ মুজিব' গল্পের কিছুটা খালুর সাথে বিভিন্ন সময় হওয়া আলাপচারিতার মাঝ থেকে উঠে এসেছে। আমি তখন বিশ্ববিদ্যালয়ের ছাত্র। খালু থাকতেন উত্তরায়। আমি মাঝে মাঝে চলে যেতাম তার বাসায়। তার ব্যক্তিগত লাইব্রেরি থেকে বই আনতাম, পড়তাম এবং ফেরত দেবার সময় সেই বই নিয়ে তার সাথে ...

সিদ্দিকের দুঃসময় ও স্বৈরাচার পতনের প্রয়োজনীয়তা

সিদ্দিক বন্ধুর বাসায় মদ খায় ও ভিসিআরে কামুক রেখার নাচ দেখে, সে বিশ্ববিদ্যালয় পড়ুয়া বান্ধবীর শরীর ছুঁতে পারবে বলে বেবিটেক্সিতে ওঠে, সে ধানমন্ডির অভিজাত লনপার্টিতে দাঁড়িয়ে চোখ বড়বড় করে স্লিভলেস ব্লাউজ পরা মহিলা দেখে চোখ জুড়ায়, সে অফিসের বড় সাহেবের স্ত্রীর ইঙ্গিতে পা বাড়ায় নিষিদ্ধ সম্পর্কে। সিদ্দিক রাজনীতিতে জড়িত হতে চায় না কিন্তু তার বান্ধবীকে ইমপ্রেস করার জন্য রাজনৈতিক সভায় যায়। রাজনীতির ভেতরের অন্তঃসারশূন্যতা তাকে ব্যথিত করে না কারণ প্রেসিডেন্ট এরশাদের পতন হলেও তার কিছু যায় আসে না, পতন না হলেও না। গল্পের নায়কের চরিত্র, আচরণ যেমন 'নায়ক' সুলভ হওয়া প্রয়োজন সিদ্দিকেরটা তেমন নয়। বরং এক সময় মনে হতে থাকে সে চারিত্রিকভাবে কিঞ্চিত লম্পট। গল্পের নাম অনেক বড় এবং নামের একাংশে সিদ্দিকের উপস্থিতি প্রবল। গল্পের নামের অন্যঅংশে সিদ্দিক ঢুকতে চায় না, শেষ পর্যন্ত ঢুকেও না কিন্তু স্বৈরাচার পতনের মধ্য দিয়েই সিদ্দিকের দুঃসময়ের সমাপ্তি হয়। আমি মানতে নারাজ সিদ্দিক লম্পট। সে চাকরিতে ফাঁকি দেয় না, মনে প্রানে মালিকের উন্নতি কামনা করে এবং বাড়তি ইনকামের জন্য প্রাইভেট পড়া...