আমি একটা অকেজো ক্যাসিও ঘড়ি ও একটা পেয়ারা গাছ হারিয়ে ফেলেছিলাম। ক্যাসিও ঘড়িটি অকেজো হবার পরও আমি বাহাতে পরে থাকতাম কারন সেটা আমার প্রিয় ছিল কিন্তু একদিন তা আমি হারিয়ে ফেললাম। শৈশবে আমরা একটা বাংলোর মতন বাড়ীতে থাকতাম; ঠিকানা ৯/২ মইনুল রোড। সীমানার ভেতরে, গেইটের ঠিক ডানে একটা মাঠের মতন যায়গা ছিল আর সেখানে ছিল একটা পেয়ারা গাছ। গাছটি ফর্শা ছিল, তাতে পেয়ারাও ধরত ফর্শা; আমি পেয়ারা গাছটিকে ভালবেসেছিলাম কিন্তু একদিন তা আমি হারিয়ে ফেললাম। কড়া শাসনের মধ্যে বড় হতে হয়েছে আমাকে, গণ্ডি ছিল ছোট; কিন্ত সেটা শৈশব ও কৈশোরের উদ্দীপনাকে শেকলে বেধে রাখতে পারেনি তেমন; প্রথম প্রেমে পড়া, প্রথম স্কুল পালানো, প্রথম পরীক্ষার শূন্য পাওয়া খাতা লুকানো, প্রথম আত্মমৈথুন, প্রথম ছক্কা, প্রথম গোল, প্রথম চিৎকার, প্রথম বাড়ী ছেড়ে পালানোর অভিজ্ঞতা শৈশব থেকে কৈশোরে পা দেবার সময়টাতে সেই ৯/২ মইনুল রোডের বাসায়। সঙ্গী ছিল একটা অকেজো ক্যাসিও ঘড়ি ও একটা পেয়ারা গাছ। চল ছিল ক্যাসেট প্লেয়ারে গান শুনবার, আমার কান তৈরি হচ্ছিল গীটার আর ড্রামসের সংমিশ্রণের তালে তালে। একদিন হাতে সেই অকেজো ক্যাসিও ঘড়ি পরে এবং ফর্শা পেয়ারা গাছের ততোধিক ফ...
This blog contains thoughts of a pro-Bangladeshi national on contemporary issues.