এ কথা নিঃসন্দেহে বলা যায় যে গে লো অর্ধদশকে বাংলাদেশের স্থলবন্দরগুলো বেশ উন্নতি করেছে । কিন্তু দীর্ঘমেয়াদী পরিকল্পনার অভাবে স্থলবন্দরগুলোর অবকাঠামোগত উন্নয়ন ঠিকমত হচ্ছে না । ফলে এগুলো থেকে পাওয়া যাচ্ছে না প্রয়োজনীয় সুযোগ সুবিধাও । দক্ষিণ দিক ছাড়া চারদিক স্থল বেষ্টিত হওয়ায় বাংলাদেশকে তার পার্শ্ববর্তী দেশের উপর বেশি নির্ভর করতে হয় । আঞ্চলিক বাণিজ্যিক দ্রব্যাদিগুলো কম খরচে এবং সহজে স্থল পথ দিয়ে আনা নেয়া করা যায় । আর সেটার জন্য আমাদেরকে পার্শ্ববর্তী দেশ ভারতের উপর নির্ভর করতে হয় । কিছু কিছু স্থল বন্দর আন্তঃআঞ্চলিক বাণিজ্যের উন্নতি এবং সরকারের রাজস্ব আয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও বন্দরগুলো তাদের যথার্থ গুরুত্ব পাচ্ছে না । এটা সত্য যে বড় মাত্রায় পণ্য আনা নেয়ার ক্ষেত্রে সবগুলো স্থল বন্দরই উপযুক্ত নয় এবং গুরুত্বপূর্ণও নয় । কিন্তু উন্নয়ন কর্মকাণ্ডের মাধ্যমে এগুলোর সুযোগ সুবিধা বৃদ্ধি করা যায় । এমন একটি স্থলবন্দরের নাম বুড়িমারা স্থলবন্দর । উন্নয়ন কর্মকান্ডের মাধ্যমে এটার সুযোগ সুবিধা বৃদ্ধি করার পর গেল সাড়ে তিন বছরে স্থল বন্দরটি সরকারের রাজস্ব খাতে ১৩০ মিলিয়ন টাকা জম...
This blog contains thoughts of a pro-Bangladeshi national on contemporary issues.