মাহবুব হামিদ থাকেন রাজশাহীতে। ছোট-খাটো ব্যবসা করেন। পাড়ার কিছু দুরন্ত ছেলেপেলেরা একদিন এসে বলল "আংকেল একশ টাকা দিতে হবে, ভ্যানভাড়া লাগবে।" তিনি জিজ্ঞেস করলেন "কিসের জন্য ভ্যানভাড়া?" ছেলেরা উত্তরে বলল "কাল আমাদের ফাইনাল খেলা আছে, আমরা খেলতে যাব। আমাদের দুটি ভ্যান লাগবে। একটার ভাড়া একশ টাকা পেয়েছি। আরেকটার ভাড়া আপনার কাছ থেকে নেব।" মাহবুব হামিদের ছেলে ক্লাস ফাইভে পড়ে; সেও ক্রিকেট পাগল। তাই তিনি জানেন এসব কিশোরদের খেলার স্পৃহা। তিনি টাকা দিয়ে বললেন "যাও, নিয়ে যাও।" টাকা নিয়ে ছেলেরা বলল "আংকেল, আপনি খেলা দেখতে আইসেন।" পরদিন ছিল শুক্রবার, বন্ধের দিন। মাহবুব হামিদ জুম্মার নামাজ পড়ে খেলা দেখতে গেলেন। কিন্তু গিয়ে দেখেন খেলা শেষ। জিজ্ঞেস করলেন "কি ব্যাপার?" উপস্থিত ছেলেরা জানালো ত্রিশ ওভারের খেলা ছিল কিন্তু প্রতিপক্ষ ত্রিশ ওভারে যে রান করেছে, সেই রান তাদের দল দশ ওভারেই করে ফেলেছে তাই আগে আগে খেলা শেষ। খেলা আর মাহবুব হামিদের দেখা হলো না। একটু পর খেলার পুরস্কার বিতরণী শুরু হলো। ওখানে এক ভদ্রলোক ছিলেন যিনি একসময় বগুড়া দলে খেলতেন। ...
This blog contains thoughts of a pro-Bangladeshi national on contemporary issues.