অসংখ্য প্রাসাদ, অট্টালিকা, মিনার, মন্দির ও পুরনো স্থাপনার শহর কলকাতা। ইংরেজ শাসনামলের চিহ্ন এশিয়ার যে কয়টি হাতেগুনা শহরে টিকে আছে, কলকাতা তার মধ্যে শীর্ষে। ব্রিটিশ শাসকদের কাছে কলকাতা ছিল উপমহাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ শহর এবং লন্ডনের পর পুরো ব্রিটিশ সাম্রাজ্যের দ্বিতীয় গুরুত্বপূর্ণ শহর। তখন শহরের দক্ষিণের অংশে ব্রিটিশরা বাস করতো যাকে বলা হতো হোয়াইট টাউন এবং উত্তর অংশে ভারতীয়েরা বাস করতো যাকে বলা হতো ব্ল্যাক টাউন। বাণিজ্যিক গুরুত্বের কারনে ১৯১১ সাল পর্যন্ত ব্রিটিশরা কলকাতাকে ভারতের রাজধানী করে রেখেছিল। পরে আবার ভারতের স্বাধীনতা আন্দোলন ও বামপন্থী গণআন্দোলনগুলিতে কলকাতা বিশেষ ভূমিকা পালন করেছে। রাজনৈতিক অস্থিরতা, জঙ্গি ট্রেড-ইউনিয়ন আন্দোলন, উৎপাদনহীনতা ও অর্থনৈতিক অবক্ষয়ের ফলে ১৯৫৪ সালের পর থেকে গৌরব হারাতে থাকে কলকাতা। তবে ২০০২ সাল থেকে কলকাতা আবার সাংস্কৃতিক হৃতগৌরব এবং বাণিজ্যিক সমৃদ্ধি ফিরে পেতে থাকে নতুন প্রজন্মের হাত ধরে। কলকাতা নামের ইতিহাস বেশ কৌতূহলোদ্দীপক। 'কলিকাতা' নামটি এসেছে ফার্সিতে গৃহীত দুটি আরবি শব্দের সংযোগে - 'কলি' যার মানে অস্থির, ...
This blog contains thoughts of a pro-Bangladeshi national on contemporary issues.