Skip to main content

Posts

Showing posts with the label বাংলাদেশ প্যারাডক্স

বাংলাদেশ প্যারাডক্স

'বাংলাদেশ প্যারাডক্স' নামে একটা ধাঁধা বিশ্ব অর্থনীতির বিভিন্ন বৈঠকখানায় প্রায়শই উঁকি দেয়। এসব বৈঠকখানায় নাকি বিশ্ববরেণ্য অর্থনীতিবিদগণ ও সমাজবিজ্ঞানীরা কোন বিশেষ তত্ত্বে বাংলাদেশের অর্থনীতির অগ্রগতি ফেলতে না পেরে বাংলাদেশ নামের পাশে প্যারাডক্স শব্দ লাগিয়ে আলোচনা এগিয়ে নেন।  হেনরি কিসিঞ্জারের সেই বহুল আলোচিত ভুল উদ্ধৃতি তলাবিহীন ঝুড়ির দেশ এবং অস্টিন রবিনসনের সেই ১২৫ বছর তত্ত্বের দেশ, কিভাবে, কেন, কোন ফর্মুলায় প্রাকৃতিক শক্তির বিরুদ্ধে যুদ্ধ করে, এক দুর্ভিক্ষ, তিন সফল ও ৩০ টি ব্যর্থ সামরিক অভ্যুত্থান, রাজনৈতিক অচলাবস্থা এবং চারটি ভয়াবহ বন্যা ঠেলে খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা এনেছে এবং চোখ ধাঁধানো অর্থনীতিক উন্নয়নের খেলা দেখাচ্ছে তা তাদের বোধগম্য হয় না।   কোন কোন অর্থনীতিবিদেরা চোখ বড় বড় করে প্রশ্ন উল্লেখ করেন যেখানে গ্রিস, সাইপ্রাস, স্পেন   ঋণ পরিশোধ করতে ব্যর্থ হয়, বাংলাদেশ সেখানে কখনও ব্যর্থ হয়না। খরা, বন্যা, সাইক্লোন নিয়েও এদেশের মানুষ সুখী মানুষের হাসি দেয়, সাদা ভাত আর শাক দিয়ে দুইবেলে খেয়েও সুখী মানুষের ইনডেক্সে উপরের দিকে থাকে। এই অর্থনীতিক উন্নয়ন টেকসই কিনা তা নি...