পরাক্রমশালী সম্রাট আকবরের বশ্যতা অস্বীকার করে বীরদপে সোনারগাঁও থেকে জঙ্গলবাড়ী , সরাইল থেকে রংপুর এলাকায় বিরাজ করা বীরের নাম ঈসা খাঁ । তিনি মোগলদের আক্রমণকে বারবার প্রতিহত করেছেন এবং আকবরের কাছ থেকে সম্মান অর্জন করে নিয়েছেন নিজ স্বকীয়তায় । আকবরের শাসনামলে ভারতের প্রায় সকল এলাকা মোগল কর্তৃত্বে এলেও বাংলাকে পুরোপুরি কব্জা করা যায়নি তেজস্বী ঈসা খাঁর সাহসীকতায় । ঈসা খাঁর পিতা ছিলেন কালিদাস গজদানী । তিনি ষোড়শ শতাব্দীতে বাংলাদেশে ব্যবসা বানিজ্য করতে আসেন । এক সময় তিনি মুসলমান হন এবং নাম পরিবর্তন করে সোলায়মান খাঁ রাখেন । মূলত ব্যবসা করে সোলায়মান খাঁ প্রচুর টাকা পয়সা , বিত্ত বৈভব অর্জন করেন । পরে তিনি সুলতান গিয়াসউদ্দিন মাহমুদ শাহের মেয়েকে বিয়ে করে ব্রাক্ষণবাড়িয়ার সরাইল পরগণা ও পূর্ব মোমেনশাহী অঞ্চলের জায়গীরদারী লাভ করেন । ঈসা খাঁ ছিলেন সোলায়মান খাঁর প্রথম পুত্র । ঈসা খাঁ বাবার জমিদারী পেয়ে তীক্ষ - বিচার বুদ্ধির মাধ্যমে বাংলার অন্যান্য শাসকদে...
This blog contains thoughts of a pro-Bangladeshi national on contemporary issues.